অনলাইন জুয়া ও মাদকে ‘জিরো টলারেন্স’ নীতিতে গলাচিপা প্রশাসন

অনলাইন জুয়া ও মাদকে ‘জিরো টলারেন্স’ নীতিতে গলাচিপা প্রশাসন

পটুয়াখালীর গলাচিপায় অনলাইন জুয়ার ভয়াবহতা এবং এর সামাজিক প্রভাব ও প্রতিরোধে করণীয় নিয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নিয়ে অনলাইন জুয়ার বিস্তার, তরুণ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম, চ্যানেল ৭১ এর সাংবাদিক সাকিব হাসান, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক হারুন অর রশিদ, তৃতীয় মাত্রার সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তাওহীদ ইসলাম, কোর্ট জামে মসজিদের ইমাম দলিল উদ্দিন, গলাচিপা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতার গলাচিপা প্রতিনিধি মো. রাকিবুল হাসান, অ্যাডভোকেট মো. খবির উদ্দিন, জেলা যুব অধিকার পরিষদ পটুয়াখালীর সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবির, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈম, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।

বক্তারা বলেন অনলাইন জুয়া শুধু একজন ব্যক্তির আর্থিক ক্ষতির কারণ নয়, এটি পরিবার এবং সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তরুণ প্রজন্মকে এ ধরনের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক বলেন, “নিজেকে আগে জানতে হবে। নিজের ভেতরে খুঁজে দেখুন হয়তো একজন জুয়াড়ি, ধর্ষক কিংবা লুটেরা মানসিকতা লুকিয়ে আছে। কিন্তু ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের পথে চললে এসব প্রবণতা দমন করা সম্ভব এবং তখনই আপনি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন।”

তিনি আরও বলেন “পরিবর্তন নিজের থেকেই শুরু করতে হবে। এই সেমিনার কক্ষে উপস্থিত আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে সৎ ও সচেতন হই, তাহলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।”

ইউএনও আরও জানান মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে অংশগ্রহণকারীরা অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনে নিষেধ করায় ভাইয়ে ভাইয়ে মারামারি; দা’র আঘাতে হাসপাতালে ভর্তি চারজন

গলাচিপায় ভাইরাল মাদকসেবী সাকিব পুনরায় মাদক সেবনের সময় গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদণ্ড

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করায় গলাচিপায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাইসা আনানকে সম্মাননা

গলাচিপায় ট্রান্সফরমার চুরির সময় দুইজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এএসআই মিজানুর রহমান, পেলেন জেলা পুলিশ সুপারের পুরস্কার

বন্ধুত্ব হারানোর ভয়ে ৫৬ বছরেও বিয়ে করেননি হিন্দু-মুসলিম দুই বন্ধু!

গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

জন্ম-মৃত্যু নিবন্ধনে জুলাইয়ে দেশসেরা গলাচিপা, নেতৃত্বে ইউএনও ইজাজুল হক

১০

গলাচিপায় বিষধর সাপের কামড়ে বিএনপি নেতা জাকির হোসেন মৃধার মৃত্যু

১১

সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরই এইচএসসি পরীক্ষা, অদম্য সাহসে প্রশংসিত আন্নাবিউল উম্মি

১২

গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই চলবে: কারামুক্ত “আমিনুল ইসলাম নূর”

১৪

গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পাকা সড়কের দাবিতে গলাচিপায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

১৬

স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে গলাচিপায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

১৭

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল হ্যাকচেষ্টার অভিযোগ প্রতিমন্ত্রী নুরের

১৮

অনলাইন জুয়া ও মাদকে ‘জিরো টলারেন্স’ নীতিতে গলাচিপা প্রশাসন

১৯

বোতলজাত পানি খেলেই শরীরে ঢুকছে ৯০ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক

২০
error: Content is protected !!