জন্ম-মৃত্যু নিবন্ধনে জুলাইয়ে দেশসেরা গলাচিপা, নেতৃত্বে ইউএনও ইজাজুল হক

জন্ম-মৃত্যু নিবন্ধনে জুলাইয়ে দেশসেরা গলাচিপা, নেতৃত্বে ইউএনও ইজাজুল হক
উপজেলা নির্বাহী অফিসার, গলাচিপা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে দেশের সব উপজেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। এ কার্যক্রমে উপজেলা পর্যায়ে গড়ে ২১১ দশমিক ৫ শতাংশ অর্জন করেছে গলাচিপা। এ সাফল্যের পেছনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নিয়মিত তদারকি ও মাঠপর্যায়ের সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুলাই মাসে গলাচিপায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। এর বিপরীতে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৬৩৭টি। অন্যদিকে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ১১৬টির বিপরীতে সম্পন্ন হয়েছে ৩১৮টি। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে উপজেলার সামগ্রিক অর্জন দাঁড়িয়েছে ২১১ দশমিক ৫ শতাংশে।
এ তালিকায় উপজেলা পর্যায়ে গলাচিপার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনার দাকোপ উপজেলা। সেখানে অর্জনের হার ১৩০ শতাংশ। বিশেষ করে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করেছে গলাচিপা উপজেলা প্রশাসন। পাশাপাশি মৃত্যু নিবন্ধনেও লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

জুলাই মাসের সামগ্রিক চিত্রে বিভাগীয় পর্যায়েও এগিয়ে রয়েছে বরিশাল বিভাগ। লক্ষ্যমাত্রার ৭৭ দশমিক ৫ শতাংশ অর্জন করে বিভাগগুলোর মধ্যে প্রথম হয়েছে বরিশাল। ৬৫ দশমিক ৮ শতাংশ অর্জন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর বিভাগ।

জেলা পর্যায়ে পটুয়াখালী ১১৩ দশমিক ৯ শতাংশ অর্জন করে প্রথম হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সাফল্যের ধারাবাহিকতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বরিশাল বিভাগের অবস্থান উল্লেখযোগ্য হয়ে উঠেছে।

নিজের নেতৃত্বে পাওয়া এ অর্জনকে একক কৃতিত্ব হিসেবে দেখছেন না ইউএনও আবুজর মো. ইজাজুল হক। তিনি বলেন, “দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে জড়িত প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সকলকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য।”

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীও এ অর্জনকে সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এ ক্রেডিট পুরো জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এটি। একেবারে রুট লেভেলের গ্রাম পুলিশ থেকে শুরু করে ডিডিএলজি—সকলেই আন্তরিকভাবে চেষ্টা করেছেন। আমি সত্যিই আনন্দিত।”
জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো জনসেবামূলক কার্যক্রমে মাঠপর্যায়ে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গলাচিপায় নিয়মিত তদারকি ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এ সাফল্য এসেছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউএনও আবুজর মো. ইজাজুল হকের এটি প্রথম দেশসেরা সাফল্য নয়। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে সারাদেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বর্ষসেরা ইউএনও হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন তিনি। এছাড়া গলাচিপায় দায়িত্ব পালনের সময় চলতি বছরের মে ও জুন মাসেও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি ফলে ধারাবাহিক এই সাফল্য মাঠ প্রশাসনে সমন্বয়, নিয়মিত তদারকি এবং জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে গলাচিপা উপজেলা প্রশাসনের কার্যকর ভূমিকার বিষয়টি সামনে নিয়ে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনে নিষেধ করায় ভাইয়ে ভাইয়ে মারামারি; দা’র আঘাতে হাসপাতালে ভর্তি চারজন

গলাচিপায় ভাইরাল মাদকসেবী সাকিব পুনরায় মাদক সেবনের সময় গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদণ্ড

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করায় গলাচিপায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাইসা আনানকে সম্মাননা

গলাচিপায় ট্রান্সফরমার চুরির সময় দুইজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এএসআই মিজানুর রহমান, পেলেন জেলা পুলিশ সুপারের পুরস্কার

বন্ধুত্ব হারানোর ভয়ে ৫৬ বছরেও বিয়ে করেননি হিন্দু-মুসলিম দুই বন্ধু!

গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

জন্ম-মৃত্যু নিবন্ধনে জুলাইয়ে দেশসেরা গলাচিপা, নেতৃত্বে ইউএনও ইজাজুল হক

১০

গলাচিপায় বিষধর সাপের কামড়ে বিএনপি নেতা জাকির হোসেন মৃধার মৃত্যু

১১

সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরই এইচএসসি পরীক্ষা, অদম্য সাহসে প্রশংসিত আন্নাবিউল উম্মি

১২

গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই চলবে: কারামুক্ত “আমিনুল ইসলাম নূর”

১৪

গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পাকা সড়কের দাবিতে গলাচিপায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

১৬

স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে গলাচিপায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

১৭

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল হ্যাকচেষ্টার অভিযোগ প্রতিমন্ত্রী নুরের

১৮

অনলাইন জুয়া ও মাদকে ‘জিরো টলারেন্স’ নীতিতে গলাচিপা প্রশাসন

১৯

বোতলজাত পানি খেলেই শরীরে ঢুকছে ৯০ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক

২০
error: Content is protected !!