গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

‎‘শিক্ষিত মা এক সুরক্ষিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  ১২ অক্টোবর ২০২৬ বেলা ১১টায় উপজেলার গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো. জাকির হোসাইন।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির তালুকদার, নাজমুল হাসান, মো. রেজাউল ইয়াসিন, মো. রুহুল আমিন, আবদুল করিম মোল্লা, জালাল আহমেদ, জাহিদুল ছালাম প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি জাকির হোসাইন বলেন, ‘বিদ্যালয় শুধু ইট-পাথরের একটি ভবন নয়; এটি শিক্ষার্থীদের স্বপ্ন, ভবিষ্যৎ ও জীবন গড়ার ভিত্তি। এ বিদ্যালয় থেকেই শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে, নৈতিকতা শেখে এবং ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রস্তুতি গ্রহণ করে। তাই শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার প্রতিরোধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন ও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

১

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

২

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৪

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

৫

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

৬

গলাচিপায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

৭

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা

৮

গলাচিপায় জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ওয়ারেন্টভুক্ত আসামির গ্রেপ্তার চেয়ে সংবাদ সম্মেলন

৯

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১০

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১১

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১২

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

১৩

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি জাফর হাওলাদার গ্রেপ্তার

১৪

গলাচিপার গোলখালীতে বেহাল সড়ক, চিকিৎসার জন্য রোগী বহনে ভরসা মরদেহের খাট!

১৫

গলাচিপায় ১৩৫ লিটার দেশীয় মদ ও গাঁজাসহ বাবা-ছেলে আটক

১৬

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৭

‘প্রত্যেকটি রাস্তাঘাটের যেখানে অভিযোগ পাবেন সেখানেই যাবেন’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১৮

গলাচিপায় মব সৃষ্টি করে আসামী ছিনতাই

১৯

গলাচিপায় হাম-ডেঙ্গুর প্রকোপ, ধারণক্ষমতার তিনগুণ রোগী হাসপাতালে

২০
error: Content is protected !!