মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সড়কটি কাঁচা থাকায় সামান্য বৃষ্টি হলেই চলাচল দুর্বিষহ হয়ে পড়ে। কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।
স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে গলাচিপায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনে ও সংযোগ সড়কের বিভিন্ন অংশ কাদায় ভরে গেছে। বৃষ্টির কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় ভোগান্তি বাড়ছে। অভিভাবকদের অনেকেই সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দিতে বাধ্য হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পক্ষ থেকে সড়কটি পাকা করার দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে কয়েক শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।
যন্ত্রপাতির সংকট, জরাজীর্ণ ভবন ও রোগীর চাপে নাজুক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।
মন্তব্য করুন