স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে গলাচিপায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে গলাচিপায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশ অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়েছে, স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী নিয়ে বিধিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ আগস্ট ২০২৬ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অনলাইন জুয়া ও মাদকে ‘জিরো টলারেন্স’ নীতিতে গলাচিপা প্রশাসন

গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, স্কুল ফিডিং কর্মসূচির রুটি বাড়িতে নেওয়ার অভিযোগে উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনকে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় কয়েকজন অবরুদ্ধ করেন। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৫ থেকে ৬টি রুটি পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। পরে তাঁর পরিচিত কয়েকজন ঘটনাস্থল থেকে তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন

ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা বিভাগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনে নিষেধ করায় ভাইয়ে ভাইয়ে মারামারি; দা’র আঘাতে হাসপাতালে ভর্তি চারজন

গলাচিপায় ভাইরাল মাদকসেবী সাকিব পুনরায় মাদক সেবনের সময় গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদণ্ড

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করায় গলাচিপায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাইসা আনানকে সম্মাননা

গলাচিপায় ট্রান্সফরমার চুরির সময় দুইজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এএসআই মিজানুর রহমান, পেলেন জেলা পুলিশ সুপারের পুরস্কার

বন্ধুত্ব হারানোর ভয়ে ৫৬ বছরেও বিয়ে করেননি হিন্দু-মুসলিম দুই বন্ধু!

গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

জন্ম-মৃত্যু নিবন্ধনে জুলাইয়ে দেশসেরা গলাচিপা, নেতৃত্বে ইউএনও ইজাজুল হক

১০

গলাচিপায় বিষধর সাপের কামড়ে বিএনপি নেতা জাকির হোসেন মৃধার মৃত্যু

১১

সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরই এইচএসসি পরীক্ষা, অদম্য সাহসে প্রশংসিত আন্নাবিউল উম্মি

১২

গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই চলবে: কারামুক্ত “আমিনুল ইসলাম নূর”

১৪

গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পাকা সড়কের দাবিতে গলাচিপায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

১৬

স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে গলাচিপায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

১৭

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল হ্যাকচেষ্টার অভিযোগ প্রতিমন্ত্রী নুরের

১৮

অনলাইন জুয়া ও মাদকে ‘জিরো টলারেন্স’ নীতিতে গলাচিপা প্রশাসন

১৯

বোতলজাত পানি খেলেই শরীরে ঢুকছে ৯০ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক

২০
error: Content is protected !!