গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কেটে মাছের ঘেরের পানি নিষ্কাশনের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষার পানির স্রোতে মাঠের আরও ক্ষতি হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রোববার (২৬ জুলাই, ২০২৬ ইং) বিদ্যালয়ের মাঠ কেটে প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি ক্যানেল তৈরি করে পানি নিষ্কাশনের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের সামনের মাঠ কেটে পানি চলাচলের জন্য একটি ক্যানেল তৈরি করা হয়েছে। পানির প্রবল স্রোতে মাঠের মাটি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। বিদ্যালয়ে যাতায়াতের পথও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরকাজল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট শিবা টিলা এলাকায় ওয়াপদা বেড়িবাঁধসংলগ্ন ডোবায় দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম সবুজ জোমাদ্দার। টানা বৃষ্টিতে ঘের তলিয়ে যাওয়ার পর পানি দ্রুত নামানোর উদ্দেশ্যে বিদ্যালয়ের মাঠ কেটে ক্যানেল তৈরি করা হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা মো. নিজাম উদ্দিন বলেন, ঘেরের উত্তর ও দক্ষিণ পাশ দিয়েও পানি নিষ্কাশনের সুযোগ ছিল। আগে ওয়াপদা বেড়িবাঁধের মাধ্যমে পানি নামানো হতো। কিন্তু এবার সেই ব্যবস্থা নষ্ট থাকায় বিদ্যালয়ের মাঠ কেটে পানি নামানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, ওই মাছের ঘেরে ইউপি সদস্য সবুজ জোমাদ্দার ছাড়াও স্থানীয় কয়েকজনের অংশীদারিত্ব রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, ঘটনার দিন তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে মাঠ কেটে পানি নিষ্কাশনের কাজ করা হয়। পরে সোমবার ক্যানেলটি পুনরায় মাটি দিয়ে ভরাটের কাজ শুরু হয়েছে। তিনি জানান, ঘেরে তাঁরও অংশীদারিত্ব রয়েছে।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম সবুজ জোমাদ্দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মাঠটি পুনরায় মাটি দিয়ে ভরাট করা হয়েছে। তিনি বলেন, জলাবদ্ধতার বিষয়টি ইউনিয়ন পরিষদকে জানানো হলে বিদ্যালয়ের মাঠ না কেটে বিকল্প উপায়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যেত। তিনি আরও জানান, প্রায় দুই বছর আগে দুই লাখ টাকার বেশি ব্যয়ে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করা হয়েছিল।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ে সার্ভেয়ারসহ একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনে নিষেধ করায় ভাইয়ে ভাইয়ে মারামারি; দা’র আঘাতে হাসপাতালে ভর্তি চারজন

গলাচিপায় ভাইরাল মাদকসেবী সাকিব পুনরায় মাদক সেবনের সময় গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদণ্ড

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করায় গলাচিপায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাইসা আনানকে সম্মাননা

গলাচিপায় ট্রান্সফরমার চুরির সময় দুইজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এএসআই মিজানুর রহমান, পেলেন জেলা পুলিশ সুপারের পুরস্কার

বন্ধুত্ব হারানোর ভয়ে ৫৬ বছরেও বিয়ে করেননি হিন্দু-মুসলিম দুই বন্ধু!

গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

জন্ম-মৃত্যু নিবন্ধনে জুলাইয়ে দেশসেরা গলাচিপা, নেতৃত্বে ইউএনও ইজাজুল হক

১০

গলাচিপায় বিষধর সাপের কামড়ে বিএনপি নেতা জাকির হোসেন মৃধার মৃত্যু

১১

সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরই এইচএসসি পরীক্ষা, অদম্য সাহসে প্রশংসিত আন্নাবিউল উম্মি

১২

গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই চলবে: কারামুক্ত “আমিনুল ইসলাম নূর”

১৪

গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পাকা সড়কের দাবিতে গলাচিপায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

১৬

স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে গলাচিপায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

১৭

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল হ্যাকচেষ্টার অভিযোগ প্রতিমন্ত্রী নুরের

১৮

অনলাইন জুয়া ও মাদকে ‘জিরো টলারেন্স’ নীতিতে গলাচিপা প্রশাসন

১৯

বোতলজাত পানি খেলেই শরীরে ঢুকছে ৯০ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক

২০
error: Content is protected !!