গলাচিপায় কাদায় বেহাল গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

গলাচিপায় কাদায় বেহাল গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া চৌরাস্তা থেকে মৃধা বাড়ি হয়ে গাজী বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, সড়কের একাধিক অংশ কর্দমাক্ত হয়ে পিচ্ছিল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে পথচারীদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু ও বয়স্ক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, কাদার কারণে প্রায়ই কেউ না কেউ পিছলে পড়ে আহত হচ্ছেন।

স্থানীয়দের মতে, সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। এ পথ ব্যবহার করে প্রতিদিন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং বোয়ালিয়া কমিউনিটি ক্লিনিকে যাতায়াত করেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ। বর্ষা মৌসুমে সড়কের দুরবস্থা আরও প্রকট হয়ে ওঠে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন (টুটু) এবং স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেনসহ সংশ্লিষ্টরা সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনে নিষেধ করায় ভাইয়ে ভাইয়ে মারামারি; দা’র আঘাতে হাসপাতালে ভর্তি চারজন

গলাচিপায় ভাইরাল মাদকসেবী সাকিব পুনরায় মাদক সেবনের সময় গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদণ্ড

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করায় গলাচিপায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাইসা আনানকে সম্মাননা

গলাচিপায় ট্রান্সফরমার চুরির সময় দুইজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এএসআই মিজানুর রহমান, পেলেন জেলা পুলিশ সুপারের পুরস্কার

বন্ধুত্ব হারানোর ভয়ে ৫৬ বছরেও বিয়ে করেননি হিন্দু-মুসলিম দুই বন্ধু!

গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

জন্ম-মৃত্যু নিবন্ধনে জুলাইয়ে দেশসেরা গলাচিপা, নেতৃত্বে ইউএনও ইজাজুল হক

১০

গলাচিপায় বিষধর সাপের কামড়ে বিএনপি নেতা জাকির হোসেন মৃধার মৃত্যু

১১

সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরই এইচএসসি পরীক্ষা, অদম্য সাহসে প্রশংসিত আন্নাবিউল উম্মি

১২

গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই চলবে: কারামুক্ত “আমিনুল ইসলাম নূর”

১৪

গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পাকা সড়কের দাবিতে গলাচিপায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

১৬

স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে গলাচিপায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

১৭

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল হ্যাকচেষ্টার অভিযোগ প্রতিমন্ত্রী নুরের

১৮

অনলাইন জুয়া ও মাদকে ‘জিরো টলারেন্স’ নীতিতে গলাচিপা প্রশাসন

১৯

বোতলজাত পানি খেলেই শরীরে ঢুকছে ৯০ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক

২০
error: Content is protected !!