চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, হাইকোর্টের রুল

চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, হাইকোর্টের রুল
হাই কোর্ট এর ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটির চেয়ারম্যান (সভাপতি) পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রির শর্ত বহাল রাখার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সংক্রান্ত নীতিমালার বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রুলে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিবাদীদের কাছে জানতে চাওয়া হয়েছে, চেয়ারম্যান পদে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার বিধান কেন বহাল রাখা হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় জারি করা নির্দেশনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়নের ক্ষেত্রে সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করা হয়েছিল।

হাইকোর্টের এ রুলের ফলে চেয়ারম্যান পদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এখন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে এ বিষয়ে পরবর্তী আইনি অবস্থান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, হাইকোর্টের রুল

গলাচিপায় কাদায় বেহাল গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ বাস্তবায়নে স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচনের বিজ্ঞপ্তি

গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন

আটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, শিক্ষা কার্যক্রম ও স্কুল ফিডিং কর্মসূচি পর্যবেক্ষণ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে টানা দ্বিতীয়বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার আবুজর মো. ইজাজুল হক

অবসর ভাতার অপেক্ষায় চরম দুর্ভোগে গলাচিপার প্রবীণ শাহজাহান

জাল নোটসহ গলাচিপার ৩ যুবক গ্রেপ্তার