গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

গলাচিপায় পূর্বের জমিজমার বিরোধের মামলার জেরে আজিজ আকন (৫৫) ও তার স্ত্রী আসমা বেগমকে (৪২) হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তুলাতলি গ্রামে। গুরুতর আহত আজিজ ও আসমাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলাতলি গ্রামের আজিজ আকন (৫৫) এর সাথে প্রতিবেশী সেলিম হাওলাদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এঘটনায় গত ১১ মে সেলিম হাওলাদার তার লোকজন আজিজ আকনকে মারধর করলে একটি মামলা করা হয়। বৃহস্পতিবার সকালে আজিজ আকন গলাচিপার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে সেলিম হাওলাদার লোকজন নিয়ে পথরোধ করে তাদের বাড়ি নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এসময় তার ডাক চিৎকারে আজিজের স্ত্রী আসমা বেগম স্বামীকে উদ্ধারের জন্য গেলে তাকেও বেধরক মারধর করে পা ভেঙ্গে দেয়। গুরুতর আহত আজিজ ও আসমাকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

এব্যাপারে অভিযুক্ত সেলিম হাওলাদারের মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও কোন সংযোগ পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় খেয়াঘাট দখল ও অর্থ আত্মসাৎ: পরোয়ানায় গ্রেপ্তার ১

১

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

২

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

৩

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৫

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

৬

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

৭

গলাচিপায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

৮

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা

৯

গলাচিপায় জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ওয়ারেন্টভুক্ত আসামির গ্রেপ্তার চেয়ে সংবাদ সম্মেলন

১০

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১১

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১২

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৩

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

১৪

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি জাফর হাওলাদার গ্রেপ্তার

১৫

গলাচিপার গোলখালীতে বেহাল সড়ক, চিকিৎসার জন্য রোগী বহনে ভরসা মরদেহের খাট!

১৬

গলাচিপায় ১৩৫ লিটার দেশীয় মদ ও গাঁজাসহ বাবা-ছেলে আটক

১৭

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৮

‘প্রত্যেকটি রাস্তাঘাটের যেখানে অভিযোগ পাবেন সেখানেই যাবেন’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১৯

গলাচিপায় মব সৃষ্টি করে আসামী ছিনতাই

২০
error: Content is protected !!