এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী ছাত্রী লাইসা আনানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ এই অর্জনের স্বীকৃতি হিসেবে লাইসা আনানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আবুজর মোঃ ইজাজুল হক।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক কৃতী শিক্ষার্থী লাইসা আনানের চমৎকার ফলাফলের ভূয়সী প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল শুভকামনা জানান। তিনি বলেন, এই গৌরবময় সাফল্য গলাচিপা উপজেলার শিক্ষা ব্যবস্থার জন্য একটি অত্যন্ত গর্বের বিষয় এবং এটি অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মন্তব্য করুন