জন্ম ও মৃত্যু নিবন্ধনে টানা দ্বিতীয়বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার আবুজর মো. ইজাজুল হক

জন্ম ও মৃত্যু নিবন্ধনে টানা দ্বিতীয়বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার আবুজর মো. ইজাজুল হক

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে চলতি বছরে টানা দ্বিতীয়বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউএনও আবুজর মো. ইজাজুল হক।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ রোববার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে। বিভাগের ছয় জেলার ৪২টি উপজেলার মধ্যে মে মাসের মতো জুন মাসেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা।

প্রাপ্ত তথ্যমতে, জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। এর বিপরীতে সম্পন্ন হয়েছে ৫১৯টি নিবন্ধন, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ। একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, তবে সম্পন্ন হয়েছে ২৬৯টি নিবন্ধন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ২৩২ শতাংশ। ফলে দুই কার্যক্রম মিলিয়ে গলাচিপার সামগ্রিক অর্জন দাঁড়িয়েছে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের সর্বোচ্চ।

এ বিষয়ে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, এই অর্জন একক কোনো ব্যক্তির নয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এটি। পাশাপাশি জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার)-এর দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে ২০২৪-২০২৫ অর্থবছরেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশের ৫০৭টি উপজেলা ও সিটি কর্পোরেশনের মধ্যে বর্ষসেরা ইউএনও হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন আবুজর মো. ইজাজুল হক।

সংশ্লিষ্টদের মতে, এ ধারাবাহিক সাফল্য গলাচিপা উপজেলা প্রশাসনের দক্ষতা, জবাবদিহিতা এবং জনসেবামুখী কার্যক্রমের ইতিবাচক প্রতিফলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনে নিষেধ করায় ভাইয়ে ভাইয়ে মারামারি; দা’র আঘাতে হাসপাতালে ভর্তি চারজন

গলাচিপায় ভাইরাল মাদকসেবী সাকিব পুনরায় মাদক সেবনের সময় গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদণ্ড

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করায় গলাচিপায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাইসা আনানকে সম্মাননা

গলাচিপায় ট্রান্সফরমার চুরির সময় দুইজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এএসআই মিজানুর রহমান, পেলেন জেলা পুলিশ সুপারের পুরস্কার

বন্ধুত্ব হারানোর ভয়ে ৫৬ বছরেও বিয়ে করেননি হিন্দু-মুসলিম দুই বন্ধু!

গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

জন্ম-মৃত্যু নিবন্ধনে জুলাইয়ে দেশসেরা গলাচিপা, নেতৃত্বে ইউএনও ইজাজুল হক

১০

গলাচিপায় বিষধর সাপের কামড়ে বিএনপি নেতা জাকির হোসেন মৃধার মৃত্যু

১১

সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরই এইচএসসি পরীক্ষা, অদম্য সাহসে প্রশংসিত আন্নাবিউল উম্মি

১২

গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই চলবে: কারামুক্ত “আমিনুল ইসলাম নূর”

১৪

গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পাকা সড়কের দাবিতে গলাচিপায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

১৬

স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে গলাচিপায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

১৭

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল হ্যাকচেষ্টার অভিযোগ প্রতিমন্ত্রী নুরের

১৮

অনলাইন জুয়া ও মাদকে ‘জিরো টলারেন্স’ নীতিতে গলাচিপা প্রশাসন

১৯

বোতলজাত পানি খেলেই শরীরে ঢুকছে ৯০ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক

২০
error: Content is protected !!