গলাচিপায় চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, অবরুদ্ধ পরিবার

গলাচিপায় চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, অবরুদ্ধ পরিবার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় একটি পরিবার কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মো. আমিনুল বিশ্বাস জানান, গত শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী রিফাত বিশ্বাস, নেছার খান ও জসিম ফরাজীর বিরুদ্ধে তাদের চলাচলের পথ বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি নির্মাণের পর দীর্ঘদিন ধরে জসিম ফরাজীর বাড়ির পাশ দিয়ে একটি সরু পথ ব্যবহার করে যাতায়াত করতেন আমিনুল বিশ্বাস। পরবর্তীতে পারিবারিক বিরোধের জেরে ওই পথে টয়লেট নির্মাণ করায় চলাচলে বাধার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক অনুষ্ঠিত হলে ২০২৫ সালের ৯ মে একটি রোয়েদাদের মাধ্যমে বিকল্প চলাচলের পথ নির্ধারণ করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, সালিসের সিদ্ধান্ত অনুযায়ী চলাচলের জন্য নির্ধারিত পথটি সম্প্রতি পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, জমি সমতল করে চাষাবাদের প্রস্তুতি নেওয়া এবং কলাগাছ রোপণের মাধ্যমে রাস্তার অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। এতে পরিবারটির স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে এবং বর্তমানে পুকুরপাড় ও অন্যের বাড়ির পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

মো. আমিনুল বিশ্বাস বলেন, চলাচলের অধিকার নিশ্চিত করতে তিনি চরকাজল পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রিফাত বিশ্বাসের শ্বশুর নেছার খান বলেন, তারা কারও চলাচলের রাস্তা ইচ্ছাকৃতভাবে বন্ধ করেননি। জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের জমিতে কৃষিকাজের প্রস্তুতির অংশ হিসেবেই জমি সমতল করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমিনুল হাওলাদার জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে এবং ভুক্তভোগী পরিবারের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনে নিষেধ করায় ভাইয়ে ভাইয়ে মারামারি; দা’র আঘাতে হাসপাতালে ভর্তি চারজন

গলাচিপায় ভাইরাল মাদকসেবী সাকিব পুনরায় মাদক সেবনের সময় গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদণ্ড

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করায় গলাচিপায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাইসা আনানকে সম্মাননা

গলাচিপায় ট্রান্সফরমার চুরির সময় দুইজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এএসআই মিজানুর রহমান, পেলেন জেলা পুলিশ সুপারের পুরস্কার

বন্ধুত্ব হারানোর ভয়ে ৫৬ বছরেও বিয়ে করেননি হিন্দু-মুসলিম দুই বন্ধু!

গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

জন্ম-মৃত্যু নিবন্ধনে জুলাইয়ে দেশসেরা গলাচিপা, নেতৃত্বে ইউএনও ইজাজুল হক

১০

গলাচিপায় বিষধর সাপের কামড়ে বিএনপি নেতা জাকির হোসেন মৃধার মৃত্যু

১১

সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরই এইচএসসি পরীক্ষা, অদম্য সাহসে প্রশংসিত আন্নাবিউল উম্মি

১২

গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই চলবে: কারামুক্ত “আমিনুল ইসলাম নূর”

১৪

গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পাকা সড়কের দাবিতে গলাচিপায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

১৬

স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে গলাচিপায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

১৭

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল হ্যাকচেষ্টার অভিযোগ প্রতিমন্ত্রী নুরের

১৮

অনলাইন জুয়া ও মাদকে ‘জিরো টলারেন্স’ নীতিতে গলাচিপা প্রশাসন

১৯

বোতলজাত পানি খেলেই শরীরে ঢুকছে ৯০ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক

২০
error: Content is protected !!