পটুয়াখালীর গলাচিপায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উলানিয়া বাজার থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
পুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উলানিয়া বাজারের মৎস্য ব্যবসায়ী আবির হোসেনের মাছের আড়তের সামনে একটি টমটমে বোঝাই করা অবস্থায় ১২০ কেজি জাটকা ইলিশ ও কিছু সামুদ্রিক পোয়া মাছ জব্দ করে পুলিশ। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, নিষেধাজ্ঞা চলাকালে জাটকা ইলিশ পরিবহনের কারণে মাছগুলো জব্দ করা হয়েছে। পরে সেগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
মন্তব্য করুন