গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবিঃ গ্রেপ্তার আসাদুল হক মিঠু

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ পিস ইয়াবাসহ মো. আসাদুল হক মিঠু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় লিকন হাজীর বরফ কলের পেছনে পানির ট্যাংকির পাশে পাকা সড়কে সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় আসাদুল হক মিঠুকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আসাদুল হক মিঠু গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা। তিনি মৃত সলিমুল্লাহ হাওলাদারের ছেলে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় খেয়াঘাট দখল ও অর্থ আত্মসাৎ: পরোয়ানায় গ্রেপ্তার ১

১

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

২

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

৩

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৫

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

৬

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

৭

গলাচিপায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

৮

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা

৯

গলাচিপায় জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ওয়ারেন্টভুক্ত আসামির গ্রেপ্তার চেয়ে সংবাদ সম্মেলন

১০

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১১

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১২

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৩

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

১৪

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি জাফর হাওলাদার গ্রেপ্তার

১৫

গলাচিপার গোলখালীতে বেহাল সড়ক, চিকিৎসার জন্য রোগী বহনে ভরসা মরদেহের খাট!

১৬

গলাচিপায় ১৩৫ লিটার দেশীয় মদ ও গাঁজাসহ বাবা-ছেলে আটক

১৭

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৮

‘প্রত্যেকটি রাস্তাঘাটের যেখানে অভিযোগ পাবেন সেখানেই যাবেন’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১৯

গলাচিপায় মব সৃষ্টি করে আসামী ছিনতাই

২০
error: Content is protected !!