গলাচিপায় বাড়ির পাশে কুয়ায় পড়ে মাসুম বিল্লাহ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কাজল গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
মাসুম বিল্লাহ ওই গ্রামের মো. শাকিল খন্দকারের একমাত্র সন্তান। স্বজনরা জানান, শিশুটির বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। এ কারণে মাসুম দাদা-দাদির সঙ্গে বাড়িতে থাকত। মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর দাদি তাকে ভাত খাওয়ান। পরে খেলতে খেলতে শিশুটি বাড়ির পাশে চলে যায়। একপর্যায়ে সে কুয়ায় পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে দাদি খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ের বাড়ির পাশের ডোবায় তাকে তার দাদী নিলুফা বেগম ভাসমান অবস্থায় দেখতে পায়।
নিলুফা বেগমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মাসুমকে ডোবার পানি থেকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন