স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বোতলজাত পানিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বোতলজাত পানি পানের মাধ্যমে মানবদেহে ৯০ হাজারেরও বেশি মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করতে পারে।
গবেষকদের মতে এসব অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা পানির বোতল, ঢাকনা এবং প্যাকেজিং উপকরণ থেকে পানিতে মিশে যেতে পারে। দীর্ঘদিন ধরে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করলে মানবদেহে এর প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে। তবে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এটি হজমতন্ত্র, হরমোনের ভারসাম্য এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞরা অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমানো, নিরাপদ পানির উৎস নিশ্চিত করা এবং বোতলজাত পানির মান নিয়মিত পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে ভোক্তাদেরও বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বোতলজাত পানি কেনা এবং প্লাস্টিকের বোতল পুনঃব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন