প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর তাঁর ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টার অভিযোগ করেছেন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, অজ্ঞাত পরিচয়ের একটি চক্র তাঁর ব্যক্তিগত ও সরকারি যোগাযোগমাধ্যমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।
পোস্টে প্রতিমন্ত্রী নুর বলেন, তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি তাঁর নাম ব্যবহার করে কোনো সন্দেহজনক বার্তা বা যোগাযোগ পেলে তা যাচাই করার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী নুরের এ পোস্টের পর তাঁর অনুসারীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি সবাইকে শুধুমাত্র তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন