বৃহস্পতিবার সকালে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। শারীরিকভাবে ক্লান্ত থাকা সত্ত্বেও দীর্ঘদিনের প্রস্তুতি ও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা হাতছাড়া করতে চাননি। তাই সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরই তিনি সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন।
আন্নাবিউল উম্মি সৈয়দপুর উপজেলার কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
পরীক্ষা কেন্দ্রের সচিব জানান, পরীক্ষার্থীর বিশেষ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে তিনি নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন।
পরীক্ষা শেষে কেন্দ্র কর্তৃপক্ষ নবজাতকের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করে এবং আন্নাবিউলের সাহস ও দৃঢ় মনোবলের প্রশংসা করেন।
শিক্ষার প্রতি এমন অঙ্গীকার ও দায়িত্ববোধের জন্য আন্নাবিউল উম্মির এই ঘটনা ইতোমধ্যে অনেকের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন